খালিক্ব মালিক রব মহান আল্লাহ
পাক তিনি ইরশাদ করেন, ‘হে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার আহলিয়া অর্থাৎ হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম! আপনারা অন্য নারীদের মতো নন।’
হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা বেমেছাল শান-মান ও মর্যাদা-মর্তবার
অধিকারী।
তাই খাছভাবে মুসলমান মহিলাদের
আর আমভাবে পুরুষ-মহিলা সকলের জন্য ফরয-ওয়াজিব হচ্ছে,
প্রতি ক্ষেত্রে হযরত উম্মুল
মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের
প্রতি পরিপূর্ণ হুসনে যন রাখা এবং প্রতিক্ষেত্রে উনাদেরকে অনুসরণ-অনুকরণ করা।
অনুরূপভাবে বর্তমানে যে মহিলা
হযরত উম্মুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদেরকে
উত্তমভাবে অনুসরণ-অনুকরণ করেন উনাকেও অনুসরণ-অনুকরণ করা।