নোটিশ

গণতন্ত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
গণতন্ত্র লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১২

|| দ্বীন ইসলাম তথা কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর পরিপূর্ণ বিধান আসার পর অন্য ধর্ম ও মতবাদের নিয়মনীতি গ্রহণ করা জায়িয নেই ||


কুরআন শরীফ-এ ইরশাদ হয়েছে, তিনি মহান আল্লাহ পাক যিনি উনার রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হিদায়েত ও সত্য দ্বীনসহ পাঠিয়েছেন অতীতের ওহী দ্বারা নাযিলকৃত সমস্ত দ্বীন এবং অতীত, বর্তমান ও ভবিষ্যতের মানবরচিত সমস্ত মতবাদকে রহিত করে দিয়ে। এক্ষেত্রে সাক্ষী হিসেবে মহান আল্লাহ পাক তিনিই যথেষ্ট। সুবহানাল্লাহ!
দ্বীন ইসলাম তথা কুরআন শরীফ ও সুন্নাহ শরীফ-এর পরিপূর্ণ বিধান আসার পর অন্য ধর্ম ও মতবাদের নিয়মনীতি গ্রহণ করা জায়িয নেই। কেউ যদি তা গ্রহণ করে, সে ঈমান ও ইসলাম থেকে খারিজ হবে এবং কঠিন শাস্তির সম্মুখীন হবে।

যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আযম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি পূর্ববর্তী হযরত নবী-রসূল আলাইহিমুস্ সালামগণ উনাদের প্রতি নাযিলকৃত তিনখানা কিতাব-তাওরাত শরীফ, যাবূর শরীফ, ইন্জীল শরীফ এবং একশখানা ছহীফা শরীফ-এর হুকুম এবং পূর্ববর্তী, মধ্যবর্তী বা বর্তমান ও পরবর্তী মানবরচিত সকল মতবাদ বাতিল ঘোষণা করে উনার যিনি হাবীব, যিনি কুল-কায়িনাতের নবী ও রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে হিদায়েতকারী, সাক্ষ্য দানকারী, সতর্ককারী, সুসংবাদ দানকারী হিসেবে দীন ইসলাম দিয়ে, কুরআন শরীফ দিয়ে, হাদীছ শরীফ দিয়ে যমীনে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ!

রবিবার, ২২ এপ্রিল, ২০১২

"ইসলামের দোহাই দিয়ে অথবা ইসলামের নামে ভোট চাওয়া সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয"


ইসলামের দোহাই দিয়ে অথবা ইসলামের নামে ভোট চাওয়া সম্পূর্ণরূপে হারাম ও নাজায়িয। ইসলামের দোহাই দিয়ে যারা ভোট চায় অথবা ইসলামের নামে ভোট দেয়াকে যারা ওয়াজিব বলে তারাই ধর্মব্যবসায়ী এবং তারাই হাদীছ শরীফ অনুযায়ী সৃষ্টির নিকৃষ্ট জীব। ধর্মব্যবসায়ীদের থেকে দুরে থাকা এবং তাদেরকে দূরে রাখা মুসলমানের জন্য ফরয-ওয়াজিব

যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, যামানার মুজাদ্দিদ, মুজাদ্দিদে আযম, সাইয়্যিদুল আউলিয়া, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেছেন, হাদীছ শরীফ-এ রয়েছে ধর্মব্যবসায়ীরা সৃষ্টির মধ্যে নিকৃষ্ট জীব। ইসলামের নামে অথবা দোহাই দিয়ে যারা ভোট চায় তরা মিথ্যাবাদী দাজ্জালের চেলা তথা সৃষ্টির নিকৃষ্ট জীব।

মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

ইসলামের দৃষ্টিতে নারী নেতৃত্ব নাজায়িয ও হারাম



যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আযম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেছেন, “ইসলামে নারী নেতৃত্বের ব্যাপারে নিষেধ নেই।এটা ধর্মব্যবসায়ী উলামায়ে ছূদের ফতওয়া। রাজাকার ধর্মব্যবসায়ী মাওলানারা ক্ষমতার লোভে আজ নারী নেতৃত্ব জায়িয করেছে।

মুজাদ্দিদে আযম ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, আজ যারা ইসলামের নামে নারী নেতৃত্ব জায়িয করছে তাদের অধিকাংশই রাজাকার। তারা সবাই ধর্মব্যবসায়ী। ৭১-এ এরাই নারীর ইজ্জত লুণ্ঠন করেছে। আবার আজকে এরাই ক্ষমতার জন্য নারী নেতৃত্ব জায়িয করেছে।