মহান আল্লাহ
পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম! আপনি ঈমানদার মহিলা উনাদেরকে বলুন, উনারা যেন উনাদের দৃষ্টিকে অবনত রাখেন
এবং উনাদের ইজ্জত-আবরু বা চরিত্র যেন হিফাজত করেন এবং উনাদের সৌন্দর্য যেন বাইরে প্রকাশ
না করেন।’
অত্র পবিত্র
আয়াত শরীফ উনার পরিপূর্ণ মিছদাক ও মহান আদর্শ ছিলেন-
সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম।
কাজেই, উনার মহান
আদর্শ মুবারক অনুসরণ করে যে সমস্ত মহিলা শরয়ী পর্দা এবং অন্যান্য আমল করার কোশেশ করবে, তারা উনার
অনুসরণকারিনী হবে এবং জান্নাতের নিয়ামত লাভে ধন্য হবে।