মহান আল্লাহ পাক তিনি ইরশাদ
মুবারক করেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহ পাক
উনাকে ভয় করে, মহান আল্লাহ পাক তিনি তার
জন্য নাযাতের পথ বের করে দেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিযিক দিয়ে থাকেন। যে
ব্যক্তি মহান আল্লাহ পাক উনার উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট।’
সুবহানাল্লাহ!
কোনো মুসলমান যদি ইহুদী,
মুশরিক, হিন্দু, বৌদ্ধ, নাছারা, মজুসী ইত্যাদি বিধর্মীদের
দ্বারা যুলুমের কারণে কখনো রিযিকের সঙ্কটে পড়ে অর্থাৎ খাদ্যের অভাবে ক্ষুধার্ত থাকে;
তখন সে যেন বেশি বেশি ‘আল্লাহ আল্লাহ’, ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’
যিকির মুবারক করে এবং বেশি বেশি ছলাত শরীফ বা দুরূদ
শরীফ, মীলাদ শরীফ ও ক্বিয়াম শরীফ
পাঠ করে।
তাহলে মহান আল্লাহ পাক তিনি
যিকির শরীফ ও দুরূদ শরীফ, মীলাদ শরীফ উনাদের
উসীলায় তার ক্ষুধা নিবারণ করে দিবেন এবং হিফাযত করবেন।