আমাদের সমাজের কিছু নামধারী তথাকথিত ইসলামী চিন্তাবিদ
হিসাবে পরিচয় দানকারী ব্যক্তিবর্গ নিজেদেরকে সুন্নী অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল
জামায়াতের অনুসারী দাবী করা সত্বেও ব্যক্তি তথা দুনিয়াবী স্বার্থ সিদ্ধির লক্ষে
কুরআন শরীফ-এর কয়েকটি আয়াত শরীফ ও কয়েকটি হাদীছ শরীফ-এর ভুল, মনগড়া বানোয়াট,
বিভ্রান্তিমূলক অপব্যাখ্যা করে সরলপ্রান
মুসলমানদের মধ্যে ফিৎনার সৃষ্টি করছে এবং মসজিদে পুরুষের
সাথে সাথে মহিলাদের জামায়াত কায়েম করার অপচেষ্টা চালাচ্ছে, যা আমাদের হানাফী
মাযহাব মুতাবিক সম্পূর্ণ মাকরূহ তাহরীমী। সুতরাং সরলপ্রাণ মুসলমানদেরকে উক্ত
বিভ্রান্তিমূলক বানোয়াটি ও মাকরূহ তাহরীমী থেকে ফিরিয়ে এনে সহীহ ও হক্ব মত,
হক্ব পথ প্রদর্শনের লক্ষ্যে এ ফতওয়া প্রকাশের
প্রচেষ্টা। কেননা মহান আল্লাহ পাক তিনি কালামুল্লাহ্ শরীফ-এ ইরশাদ করেন, “তোমরা পরিপূর্ণভাবে
ইসলামে প্রবেশ কর।” আর ইসলাম সর্বোতভাবেই নিন্মোক্ত চারটি জিনিসের
মধ্যে সীমাবদ্ধ, যে গুলোর বাইরে ইসলামে কোন বিষয়ই গ্রহণযোগ্য নয়। আর তা হলো-
, যেমন কিতাবে উল্লেখ করা হয়, “শরীয়তের দলীল মোট
চারটি (১) কুরআন শরীফ (২) হাদীছ শরীফ (৩) ইজমা ও (৪) কিয়াস।”