নোটিশ

মাযার শরীফ যিয়ারত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মাযার শরীফ যিয়ারত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ১৯ মার্চ, ২০১১

মাযার শরীফ যিয়ারতের উদ্দেশ্যে সফর করা শরীয়তের খিলাফ নয় রবং তা জায়িয ও খাছ সুন্নতের অন্তর্ভুক্ত।

যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আ’যম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সুলতানুল নাছির, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, মাযার শরীফ যিয়ারতের উদ্দেশ্যে সফর করা শরীয়তের খিলাফ নয় রবং তা জায়িয ও খাছ সুন্নতের অন্তর্ভুক্ত।

মুজাদ্দিদে আ’যম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তিনি বলেন, দূর-দূরান্তে সফর করার জন্য স্বয়ং আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, “হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, তোমরা যমীনে সফর কর।” (সূরা আনয়াম/১১)