নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
ইরশাদ মুবারক করেন, ‘যে আমার সুন্নত মুবারক উনাকে
মুহব্বত ও অনুসরণ করলো সে আমাকেই মুহব্বত ও অনুসরণ করলো।’
আফযালুন নাস বা’দাল আম্বিয়া, ছিদ্দীক্বে আকবর হযরত আবু বকর ছিদ্দীক্ব আলাইহিস সালাম তিনি পবিত্র সুন্নত মুবারক
উনাকে শুধু মুহব্বতই করতেন না বরং সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খ অনুসরণও করতেন।
তাই তিনি এত বেমেছালভাবে মহান
আল্লাহ পাক উনার ও নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের খাছ রেযামন্দি মুবারক হাছিল করেছেন।
অতএব, আমাদের সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে, উনার পবিত্র সাওয়ানেহে উমরী মুবারক থেকে ইবরত-নছীহত মুবারক হাছিল
করে নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র সুন্নত মুবারক উনার পরিপূর্ণ অনুসরণ করা।