নোটিশ

লংমার্চ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লংমার্চ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ২৯ জুন, ২০১৩

“লংমার্চ” পালন করা ইসলামের দৃষ্টিতে হারাম, নাজায়িজ ও কুফরী ।


পর্ব-০১
মুসলমান মাত্রই প্রত্যেককে যেকোন কাজ করতে হলে কুরআন শরীফ, হাদীস শরীফ, ইজমা এবং কিয়াসের ভিত্তিতে করতে হবে। তাই লংমার্চ করা শরীয়তসম্মত কিনা আর লংমার্চ শব্দ ব্যবহার করা জায়েয কিনা তার সমাধান করতে হলে প্রথমে এর উৎপত্তি, ইতিহাস সম্বন্ধে জানতে হবে এবং তারপর কুরআন শরীফ, হাদীস শরীফ, ইজমা ক্বিয়াসের সাথে মিলাতে হবে, যদি মিলে তাহলে তা জায়েয আর যদি না মিলে তাহলে তা নাজায়েয।
এখন যেহেতু প্রথমে আমাদের ইতিহাস উৎপত্তি সম্বন্ধে জানতে হবে তাই লংমার্চের ইতিহাস নিম্নে উল্লেখ করা হলো-

লংমার্চের প্রাক ইতিহাসঃ
১৯২৭ সালটা চীনা কমিউনিষ্ট পার্টির জন্যে এক দুর্যোগপূর্ণ সময় বলে ধরা হয়। পার্টির নির্দেশে মাওসেতুং তার কর্মক্ষেত্র হুনান প্রদেশে শরৎকালীন ফসল তোলার পূর্বে এক কৃষক বিদ্রোহ করার চেষ্টা করে ব্যর্থ হয়।