সাইয়্যিদুশ শুহাদা
হযরত ইমাম হুসাইন
আলাইহিস সালাম চতুর্থ
হিজরীর শা’বান
মাসের ৫ তারিখ
মদীনা শরীফ-এ
বিলাদত শরীফ লাভ
করেন। বিলাদত শরীফ-এর পর
সরকারে মদীনা, নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর
পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনার
কানে আযান দিয়ে
দুআ করেছিলেন। সাতদিন
পর আকীকা করে
উনার নাম মুবারক
‘হুসাইন’ রাখা হয়েছিল।
হাদীছ শরীফ-এ বর্ণিত
আছে-
الحسن والحسين اسمان من اهل الجنة
অর্থ: ‘হাসান
ও হুসাইন জান্নাতী নামসমূহের দু’টি নাম।‘
এর আগে আরবের
জাহিলিয়াত যুগে এ
দু’ নামের প্রচলন
ছিল না।