নোটিশ

ছবি তোলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ছবি তোলা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৬ জুন, ২০১৩

বুখারী শরীফের প্রমাণ, প্রাণীর ছবি তৈরী করার কঠিন শাস্তি

প্রাণীর ছবি তৈরী করা হারামসেটা ক্যামেরাতেই হোকআর কাগজে-কলমে তৈরী হোক না কেন।

সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

টিভি এবং ভিডিওতে কোন অনুষ্ঠান করা বা দেখা অবশ্যই হারাম ও নাজায়িয।


যে সব মাওলানা টিভি চ্যানেলে অনুষ্ঠান করে তারাই উলামায়ে ছূতথা আল্লাহ পাক-এর যমীনে সর্বনিকৃষ্ট প্রাণী।

যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, মুজাদ্দিদে আযম, ইমামুল আইম্মাহ, কুতুবুল আলম, আওলাদে রসূল, সাইয়্যিদুনা ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী এক ক্বওল শরীফ-এ এসব কথা বলেন।

মুজাদ্দিদে আযম, ইমাম রাজারবাগ শরীফ-এর মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, উলামায়ে ছূরা টেলিভিশনকে পানি ও আয়নার সাথে তুলনা করে বলে থাকে যে, টেলিভিশনে যা দেখানো হয় তা হাদীছ শরীফ-এ বর্ণিত ছবি নয়। (নাঊযুবিল্লাহ)

মূলতঃ তারা এতটাই জাহিল যে, শরীয়তের দৃষ্টিতে কোনটা ছবি আর কোনটা ছবি নয় তাই তারা জানে না।

শুক্রবার, ১৫ জুলাই, ২০১১

শরীয়তে প্রাণীর ছবি তোলা হারাম; তাহলে ছবির সংজ্ঞা কি?

শরীয়তে প্রাণির ছবি তোলা, আঁকা, রাখা, দেখা হারাম। আল্লাহ পাক উনার হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “নিশ্চয়ই ক্বিয়ামতের দিনে ওই ব্যক্তির সবচাইতে কঠিন শাস্তি হবে যে ব্যক্তি ছবি তোলে বা আঁকে।” (‘বুখারী শরীফ’)

অনেকে আক্বল-সমঝে ত্রুটি থাকার কারণে ক্যামেরায় তোলা ছবি যে শরীয়তে হারাম করা হয়েছে সেটা বুঝতে পারে না। এখানে সেই বিষয়েই আলোচনা করা হয়েছে যে, ক্যামেরায় তোলা ছবি এবং টিভি, ভিসিআর, সিসিটিভি ক্যামেরা, মনিটর বা যে কোন ইলেক্ট্রনিক ও ডিজিটাল মাধ্যমে তৈরীকৃত প্রাণীর ছবিও শরীয়তে প্রাণীর ছবির উপর নিষিদ্ধতার সমপর্যায়ের হুকুম রাখে। কিন্তু, আয়নায় নিজের প্রতিবিম্ব দেখা হারাম নয়, বরং সুন্নতের অন্তর্ভুক্ত। নিচের স্ক্যানকৃত ছবিতে সে বিষয়গুলোও আলোচনা করা হয়েছে।

রবিবার, ২ জানুয়ারি, ২০১১

ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি তোলা ও তোলানো সম্পূর্ণরূপে হারাম

হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, প্রত্যেক প্রাণীর ছবি তুলনেওয়ালা ও তোলানেওয়ালা জাহান্নামী। ইসলামের দৃষ্টিতে প্রাণীর ছবি তোলা ও তোলানো সম্পূর্ণরূপে হারাম। উলামায়ে ছূ’ বা ধর্মব্যবসায়ী মাওলানারাই নিছক দুনিয়াবী স্বার্থে ছবি তোলে ও ছবি তোলাকে জায়িয বলে ফতওয়া দেয়। নাঊযুবিল্লাহ! হাদীছ শরীফ-এ তাই উলামায়ে ছূ’দের প্রতি অভিসম্পাত করা হয়েছে এবং উম্মতদেরকে এদের থেকে দূরে থাকার নির্দেশ দেয়া হয়েছে।