নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
ইরশাদ করেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহ পাক
উনার মাস রমাদ্বান শরীফকে সম্মান করলো মহান আল্লাহ পাক তিনি তাকে জান্নাত দিয়ে এবং
জাহান্নাম থেকে নাযাত দিয়ে সম্মানিত করবেন।’ সুবহানাল্লাহ!
বাংলাদেশসহ সারাবিশ্বের সমস্ত
মুসলিম ও অমুসলিম সরকারের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- পবিত্র রমাদ্বান শরীফ-এর সম্মানার্থে
সকল মাদরাসা, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয় অর্থাৎ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখা।
গত বছর রমাদ্বান শরীফ-এর সম্মানার্থে
মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তথা
শিক্ষা প্রতিষ্ঠানসমূহ বন্ধ ঘোষণা করে বাংলাদেশ সরকার অত্যন্ত প্রশংসামূলক কাজ করেছে।
তাই সরকারের জন্য দায়িত্ব
ও কর্তব্য হবে- এ বছরও সে সিদ্ধান্ত বলবৎ রাখা। অর্থাৎ আসন্ন ১৪৩৩ হিজরির রমাদ্বান শরীফ-এর সম্মানার্থে
সকল শিক্ষা প্রতিষ্ঠান রমাদ্বান শরীফ-এর শুরু থেকেই বন্ধ ঘোষণা করা।