নোটিশ

মুজাদ্দিদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুজাদ্দিদ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৩ এপ্রিল, ২০১২

"কুরআন শরীফ ও হাদীছ শরীফ মতে সাইয়্যিদুল খুলাফা, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি অবশ্য অবশ্যই খিলাফত আলা মিনহাজিন নুবুওওয়াহ প্রতিষ্ঠা করবেন ইনশাআল্লাহ"


সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সাইয়্যিদে মুজাদ্দিদে যম, সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা আওলাদে রসূল, আস সাফফাহ মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক শানে ইরশাদ করেন, আমার পরে খলীফাগণ উনাদের যুগ, খলীফাগণ উনাদের পর আমীর উমরাদের যুগ আমীর উমরাদের পর রাজা-বাদশাহদের যুগ তথা রাজতন্ত্র রাজতন্ত্রের পর হবে অত্যাচারী, যালিম, লুটেরা, স্বৈরাচার শাসকদের শাসন ব্যবস্থা তথা জোর জবরদস্তিমূলক শাসন ব্যবস্থা, যুলুমতন্ত্র তথা গণতন্ত্র

মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১২

তাফসীরুল মুজাদ্দিদিল আ’যম আলাইহিস সালাম : মুজাদ্দিদুয্ যামান রহমতুল্লাহি আলাইহিম উনাদের তালিকা


সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন-

ان الله عز وجل يبعث لهذه الامة على رأس كل مائة سنة من يجددلها دينها
অর্থ: “নিশ্চয়ই আল্লাহ পাক উম্মতে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর জন্যে প্রত্যেক হিজরী শতকের শুরুতে একজন ব্যক্তিকে (মুজাদ্দিদ উনাকে) প্রেরণ করবেন, যিনি তাদের দ্বীন তথা আক্বীদা ও আমলের তাজদীদ বা  সংস্কার করবেন।” (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ)
১ম হিজরী শতক:
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণের যামানা তথা ১ম হিজরী শতক ১০০ অথবা ১১০ হিজরী পর্যন্ত। ১ম হিজরী শতক হচ্ছে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের যামানা। অতএব, মুজাদ্দিদ আগমন শুরু হয়েছে ২য় হিজরী শতক থেকে।